মোবাইল ফোনে কথা বলছিলেন যুবক ট্রেনের ধাক্কায় মৃত্যু

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৭ এএম

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মিনার হোসেন (২৬) নামে এক যুবক ট্রেনের ধাক্কায় মারা গেছেন। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের তিনমাথা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিনার হোসেন শহরতলির ছিলিমপুর এলাকার আব্দুল মজিদের ছেলে। স্থানীয় একটি মোটর গ্যারেজে কাজ করতেন তিনি।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, তিনমাথা রেলগেট এলাকায় মোবাইলে কথা বলতে বলতে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মিনার। এ সময় সান্তাহার থেকে বগুড়াগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি আহত হন। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত