রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ইতিমধ্যে ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে ফেরি পারের অপেক্ষায় রয়েছে যাত্রী ও যানবাহন।
আজ বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
মো. সালাহউদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে আবারও ফেরি চলাচল শুরু হবে।
