বাগাতিপাড়ায় আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৯ এএম

নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে ফিরোজা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর এলাকার পাবনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ফিরোজা বেগমের স্বজনরা জানান, সকাল ৬টার দিকে পাশের বাড়ির এক ব্যক্তি ওই বৃদ্ধার ঘরে আগুন জ¦লতে দেখেন। তার চিৎকারে স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ঘরে থাকা বৃদ্ধা পুড়ে মারা যান।

ওই বৃদ্ধা একাই একটি ঘরে থাকতেন। ওই ঘরেই রান্নাবান্না করতেন। তিনি মশা তাড়াতে আগুন জ¦ালাতেন। দয়ারামপুর ফায়ার সার্ভিসের টিম লিডার নূরুল ইসলাম বলেন, তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, ঘরে ভেতর হাঁড়ির খোলায় থাকা আগুন থেকেই ওই অগ্নিকান্ডের সূত্রপাত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত