এইচএসসিতে যারা পাস করেছে, তার চাইতে উচ্চ শিক্ষায় আসন সংখ্যা বেশি আছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল শনিবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে সাহিত্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, এইচএসসি যারা পাস করে, কেউ কেউ বিভিন্ন পেশাগত যে শিক্ষা সেখানে ভর্তি হবে। কেউ চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল, স্থাপত্যে, কেউ আইনে বিভাগে যান। অনেকেই আছে যারা উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়েও জান। এছাড়া দেশে ২ হাজার ২৫৭টি কলেজ আছে, সেখানেও উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা যান। কেউ কেউ কারিগরি শিক্ষা বোর্ড ভর্তি হন। সব মিলেয়ে পাস করার চাইতে আসন সংখ্যা বেশি রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বরেণ্য কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, বাংলা একাডেমির পরিচালক ড. আমিনুর রহমান সুলতান, জেলা প্রশাসক কামরুল হাসান প্রমুখ।
