নারায়ণগঞ্জে আইজিপি

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১০ এএম

পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, অতীতে যেভাবে আমরা কাজ করেছি আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিট প্রস্তুত আছে। যেকোনো রাজনৈতিক দল শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে। সেক্ষেত্রে আমরা তাদের পূর্ণ সহযোগিতা করব। তবে কেউ যদি সাধারণ মানুষের জন্য ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, এর জন্য আইনগতভাবে যা করা দরকার আমরা তার জন্য প্রস্তুত আছি।

গতকাল সোমবার বিকেলে জেলা পুলিশ লাইন্সে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনÑ পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত