অস্ট্রেলিয়ায় মাশা আমিনি হত্যার প্রতিবাদে রাস্তায় নামা এক বিক্ষোভকারীর ওপর ইরান নজরদারি করছেএমন অভিযোগ তুলেছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নিল। তিনি বলেছেন, অস্ট্রেলিয়ার অভ্যন্তরে কারও যৌক্তিক প্রতিবাদে কেউ হস্তক্ষেপ করলে তা বরদাশত করা হবে না।
বিবিসি এক প্রতিবেদনে বলেছে, সম্প্রতি ইরানের নীতি পুলিশের হেফাজতে সময় অসুস্থ হওয়ার পর হাসপাতালে মৃত্যুবরণ করা মাশা আমিনি হত্যার বিচার দাবিতে বিশ্বের বিভিন্ন দেশের মতো অস্ট্রেলিয়াতেও বিক্ষোভ-সমাবেশ হয়। ইরান ও অস্ট্রেলিয়ার এক দ্বৈত নাগরিক অস্ট্রেলিয়ায় বিভিন্ন বিক্ষোভ-সমাবেশে যোগ দিয়ে তুলেছেন সেই দাবি।
ক্লেয়ার ও’নিলের অভিযোগ, মাশা আমিনি হত্যার বিচার চাওয়া ওই ব্যক্তির পিছু নিয়েছে ইরানের গোয়েন্দা বিভাগ। গতকাল মঙ্গলবার অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে (এএনইউ) দেওয়া ভাষণে অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স মিনিস্টার ইরানের বিরুদ্ধে সরাসরি গোয়েন্দাগিরির অভিযোগ তুলে বলেন, ‘বিদেশি কোনো সরকারের সমালোচনা কেউ করতেই পারেন, অস্ট্রেলিয়ায় এটা পুরোপুরি আইনসংগত।
