দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত ঢাকায়

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫৫ এএম

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের ভবিষ্যৎ কৌশল বিষয়ক বিশেষ দূত জ্যাং সুং মিন তিন দিনের সফরে ঢাকা এসেছেন। বাংলাদেশের সঙ্গে দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে তার এ সফর।

গতকাল মঙ্গলবার ঢাকায় দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

ঢাকায় এসেই জ্যাং সুং মিন ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর পরিদর্শন ও তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

দূতাবাস জানায়, জ্যাং সুং মিন মঙ্গলবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট এর বিশেষ দূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগের উন্নয়ন এবং সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণের উপায় নিয়ে আলোচনা করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত