যশোরে শিক্ষামন্ত্রী

শিক্ষাব্যবস্থা ধ্বংসে একটি মহল মগজ ধোলাই করছে

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪০ পিএম

'শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার জন্য একটি কুচক্রী মহল মগজ ধোলাই করছে। আর এ ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমকে।' আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যুগোপযোগী শিক্ষাব্যবস্থার জন্য নতুন কারিকুলাম বাস্তবায়ন করা হচ্ছে। এ নিয়ে কেউ গুজবে কান দেবেন না।

সমাবর্তনে অন্যান্যের মধ্যে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সম্পাদক ড. হাসিনা খান, সাংসদ কাজী নাবিল আহমেদ ও শফিকুল আযম খান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ার হোসেন। অনুষ্ঠানে ৮৩৪ জন গ্রাজুয়েটকে সনদ দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত