গাজীপুর সদর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে মোট ১৬৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে আছেন ১৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৬ ও সাধারণ সদস্য পদে ১১১ জন। গতকাল রবিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
গতকাল চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেনÑ ভাওয়ালগড় ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত মো. সালাহ উদ্দিন সরকার, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, কফিল উদ্দিন বিএসসি, গোলাপ মিয়া, ইসলাম উদ্দিন, আমির হোসেন ও মহিবুল্লাহ রাজা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাসান আলী, পিরুজালী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত জালাল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মাসুদুল কবির মোনায়েম, নাজিম সরকার ও জহিরুল হক সরকার, মির্জাপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন দুলাল, স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক মুছুল্লি, এনামুল হক, রাকিবুল ইসলাম, আব্দুল লতিফ, জাতীয় পার্টির রফিকুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সাখাওয়াৎ হোসেন।
মনোনয়ন যাচাই-বাছাই করা হবে ২০ ফেব্রুয়ারি এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ২৭ ফেব্রুয়ারি। পরদিন ২৮ ফেব্রুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মমিন মিয়া জানান, আগামী ১৬ মার্চ এই তিনটি ইউনিয়ন পরিষদে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
