বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ডের পঞ্চম আসর ঢাকার লা মেরিডিয়ান হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে পাবলিক সার্ভিস ইনোভেশন সেক্টরে বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান করা হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম, জিপিএইচ ইস্পাত লিমিটেডের চেয়ারম্যান, মোহাম্মদ আলমগীর কবির, ৯টি জুরি বোর্ডের সদস্যসহ অন্য অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘এই বছর অনুষ্ঠানটি প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ ২০৪১-এর রূপকল্প অনুসরণে ডিজাইন করা হয়েছে।’ বিজ্ঞপ্তি
