বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ ১১ দফা দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠিয়েছেন। গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে এসব দাবি জানান তারা।
চিঠিতে বলা হয়, সড়ক পরিবহন বিধিমালা-২০২২-এ মোটরযানের পরিষেবার বিভিন্ন ফি নতুন করে প্রায় কয়েকশ গুণ বাড়ানো হয়েছে। এ ছাড়া গাড়ির টায়ার-টিউব ও খুচরা যন্ত্রাংশের মূল্য প্রায় ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যার ফলে গাড়ির পরিচালন ব্যয় অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। এ কারণে মালিকরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমতাবস্থায় সড়ক পরিবহন বিধিমালা-২০২২-এ আরোপিত মোটরযানের পরিষেবা ফি সংশোধন করা আবশ্যক।
