সমাজভিত্তিক ক্যানসার সেবাকেন্দ্রের নতুন সেবা চালু

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২০ এএম

সমাজভিত্তিক ক্যানসার সেবাকেন্দ্র (কমিউনিটি অনকোলজি সেন্টার) ক্যানসার চিকিৎসায় নতুন সেবাকেন্দ্র চালু করেছে। এই সেবাকেন্দ্র থেকে অনকো-বাংলা নেটওয়ার্কের মাধ্যমে দেশের জেলা ও উপজেলা পর্যায়ে রাজধানীর লালমাটিয়ায় অবস্থিত কেন্দ্রের চিকিৎসক টিম ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্যানসার প্রতিরোধ, নির্ণয় ও চিকিৎসা পরামর্শ দেবেন।

গতকাল শুক্রবার কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের চেয়ারপারসন মোছাররত জাহান সৌরভ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এই কার্যক্রম সমন্বয় ও সার্বিক তত্ত্বাবধান করবেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের ক্যানসার ইপিডেমিওলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত