পররাষ্ট্রমন্ত্রী বললেন

রোহিঙ্গাদের দীর্ঘায়িত উপস্থিতি গ্রহণযোগ্য নয়

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২৩ এএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বাংলাদেশ একটি ছোট দেশ। উচ্চ জনসংখ্যার ঘনত্বের সঙ্গে ইতিমধ্যেই নিজস্ব অন্যান্য চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে। এত বিশালসংখ্যক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দীর্ঘায়িত উপস্থিতি কোনো বিবেচনায় গ্রহণযোগ্য নয়।’

গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চপর্যায়ের সংলাপে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

সংলাপে ইউরোপীয় ইউনিয়ন, ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি), সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ব্রুনাই দারুসসালাম, কানাডা, জিবুতি, মিসর, গাম্বিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, মালয়েশিয়া, সেনেগাল, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও তুরস্ক অংশগ্রহণ করে।

সংলাপে অংশগ্রহণকারীরা আসিয়ানের পাঁচ দফা বাস্তবায়নের মাধ্যমে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের প্রতিশ্রুতি ব্যক্ত করে। তারা সংকটের মূল কারণ সমাধানের প্রয়োজনীয়তাও তুলে ধরেন। বাংলাদেশের আতিথেয়তা ও রোহিঙ্গাদের প্রয়োজনীয় সব মানবিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ সরকারের প্রতি তাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত