ধানমন্ডি লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৫ এএম

রাজধানীর ধানমন্ডি লেক থেকে শাহিন আলম (২৫) নামে এক গাড়ি চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার সকাল ৯টার দিকে ধানমন্ডি ১৫ নম্বর লেকের পানি থেকে লাশ উদ্ধার করা হয়।

ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া জানান, সকালে খবর পেয়ে লেকের পানিতে ভাসমান মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহের সঙ্গে

থাকা ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে ওই যুবকের পরিচয় পওয়া যায়। ওই যুবকের বাবার নাম সিরাজ পাটোয়ারী। গ্রামের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। বর্তমানে মোহাম্মদপুর কাটাসুর এলাকায় থাকতেন। পেশায় ভাড়ায় চালিত গাড়ি চালাতেন তিনি।

তিনি আরও জানান, শাহিনের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে শাহিন মাদকাসক্ত ছিলেন। জুয়া খেলে ঋণগ্রস্ত ছিলেন তিনি। পরিবারের সঙ্গে তেমন যোগাযোগ ছিল না। গত বুধবার তিনি বাসা থেকে বের হন। এরপর আর বাসায় ফেরেননি। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, গত দুই দিন আগে লেকের পানিতে ডুবে মারা গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত