ঈশ্বরগঞ্জে কুড়াল দিয়ে কুপিয়ে মাকে খুন

আপডেট : ০২ মার্চ ২০২৩, ১২:৪৮ এএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় আকলিমা বেগম (৪৫) নামে এক নারী খুন হয়েছেন।

পরিবার ও এলাকাবাসী বলছেন, মানসিক ভারসাম্যহীন ছেলে মো. রকিবুল হক রকি (২৪) কুড়াল দিয়ে কুপিয়ে তার মাকে খুন করেছে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রকি পরিবারের সঙ্গে উপজেলার পৌর এলাকার শিমরাইল গ্রামের রহমতগঞ্জ মোড়ে থাকেন। তিনি দুই বছরের বেশি সময় ধরে মানসিক ভারসাম্যহীন। গত মঙ্গলবার রাত ১১টার দিকে রকির মা তাকে ভাত খেতে দেন। ছেলেকে ভাত দিয়ে তিনি খাটে শুয়ে ছিলেন। খাওয়ার পর রকি ঘরে থাকা কুড়াল দিয়ে তার মায়ের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। আকলিমাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত