শামসুন্নাহারদের এবার এশিয়ান কাপ চ্যালেঞ্জ

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ০১:০১ এএম

ঘরের মাঠে গত মাসে সাফ নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের পর বাংলাদেশের সামনে এখন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের বড় চ্যালেঞ্জ। বাছাইপর্বের ‘এইচ’ গ্রুপে বাংলাদেশের সামনে প্রতিপক্ষ ইরান ও তুর্কমেনিস্তান। কমলাপুর স্টেডিয়ামে আসরটি হবে ৮-১২ মার্চ। এ জন্যে গতকাল ঘোষিত হয়েছে ২৩ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। সাফজয়ী দল থেকে মাত্র দুজন বাদ পড়েছেন। ঢুকেছেন নতুন দুজন। আট গ্রুপের সেরা দল পাবে বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ। আগামী বছর মার্চে উজবেকিস্তানে হবে মূলপর্ব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত