লাউয়াছড়ায় ট্রেনের গতি ২০ কিমি রাখতে কর্মসূচি

আপডেট : ০৪ মার্চ ২০২৩, ০৬:৩০ এএম

বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ট্রেনের গতি ২০ কিলোমিটার রাখতে ভানুগাছ ও শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটি ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এ কর্মসূচির আয়োজন করে।

সকালে ভানুগাছ রেলওয়ে স্টেশনে এবং  শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে লাউয়াছড়া বনের ভেতরে ট্রেনের গতি ২০ কিলোমিটার রেখে চলাচল করতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শোভাযাত্রা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত