রাজধানীসহ সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবেবরাত (লাইলাতুল বরাত) পালিত হয়েছে। রাজধানীতে ধর্মপ্রাণ মুসলমানদের অনেকেই গত মঙ্গলবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ মহানগরীর বিভিন্ন এলাকার মসজিদগুলোতে এবং কেউ কেউ নিজের বাসাবাড়িতে থেকেই মহান আল্লাহর রহমত কামনায় ‘নফল ইবাদত-বন্দেগি’ শুরু করেন। মুসল্লিরা রাতভর জিকির-আজগার, কোরআন তেলাওয়াত ও নফল নামাজ আদায়ের মাধ্যমে মহান রাব্বুল আলামিনের রহমত কামনা করেন। একই রাতে অনেকেই রাজধানীর বিভিন্ন কবরস্থানে গিয়ে নিজ নিজ বাবা-মা ও আত্মীয়স্বজনের কবর জিয়ারত করেন।
মুসলমানরা হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ রাতকে সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। মহিমান্বিত এ রাতে মহান রাব্বুল আলামিন তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন।
এদিকে, পবিত্র শবেবরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার আলাদা বাণী দিয়েছেন।
