শরীয়তপুরে স্বরাষ্ট্রমন্ত্রী

বিস্ফোরণগুলো নাশকতা কি না খতিয়ে দেখা হচ্ছে

আপডেট : ১০ মার্চ ২০২৩, ০২:১৩ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশে সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনাগুলো নাশকতা কি না তা খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে বিস্ফোরণগুলো ঘটছে তা সুনিশ্চিতভাবে এখনই বলা যাবে না। পুলিশ ও সেনাবাহিনীর গোয়েন্দারা তদন্ত করছে। তবে গুলিস্তানের বিস্ফোরণ গ্যাস জমে হয়েছে বলেই ধারণা করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার নতুন ভবন উদ্বোধনকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়ার আত্মীয়দের আবেদনের প্রেক্ষিতে তার ঘরে বসে চিকিৎসা সেবার সুযোগ করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেটার সময় নির্ধারণ করে দিয়েছিলেন। সেই সময় শেষ হয়ে যাচ্ছে বলে খালেদা জিয়ার আত্মীয়-স্বজন আবার আবেদন করেছেন। সেই আবেদন আমরা যথাযথভাবে প্রক্রিয়ায় নিচ্ছি।  মন্ত্রী বলেন, আবেদনটি প্রথম আইন মন্ত্রণালয়ে যাবে, সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাবে। তখনই আবেদন গৃহীত হবে কি না হবে সেজন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত