নিষেধাজ্ঞায় থাকা জেনারেলই চীনের প্রতিরক্ষামন্ত্রী

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১২:১৬ এএম

রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তালিকায় থাকা জেনারেল লি শ্যাংফুকে নতুন প্রতিরক্ষামন্ত্রী করল চীন। গতকাল রবিবার চীনের পার্লামেন্টে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে লির নাম ঘোষণা করা হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীনের ক্ষমতাসীন দলের পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি ও প্রভাবশালী সেন্ট্রাল মিলিটারি কমিশনের ৭ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের হাতে দেশটির সামরিক ও প্রতিরক্ষাসংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার থাকে। প্রতিরক্ষামন্ত্রী চীনের প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধিত্ব করার পাশাপাশি কূটনৈতিক বিষয়গুলোরও দেখভাল করেন। চীনের সামরিক ও প্রতিরক্ষা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার থাকে দেশটির ক্ষমতাসীন দলের পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি ও প্রভাবশালী সেন্ট্রাল মিলিটারি কমিশনের ৭ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের হাতে। প্রতিরক্ষামন্ত্রী মূলত কূটনৈতিক বিষয়াদি দেখভাল করেন, দেশে-বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধিত্ব করেন। অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার লি চীনের স্যাটেলাইট কর্মসূচিতেও কাজ করেছিলেন; প্রযুক্তি জগতে তার দক্ষতা প্রেসিডেন্ট শি চিনপিংয়ের বেঁধে দেওয়া অন্তর্বর্তী লক্ষ্য পূরণে সহায়ক হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ২০১৬ সালে লি-কে চীনের মহাকাশ ও সাইবার যুদ্ধসংক্রান্ত স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্সের ডেপুটি কমান্ডার বানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত