উত্তাল মলদোভা কর্র্তৃপক্ষ বলছে ‘রুশ উসকানি’

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১২:২৩ এএম

ইউরোপের দেশ মলদোভায় সরকারবিরোধী বিক্ষোভের জেরে চলছে ব্যাপক ধরপাকড়। বিক্ষোভে সহিংসতার অভিযোগে এখন পর্যন্ত ৫৪ জনকে আটক করেছে পুলিশ। গত রবিবার আবারও রাজধানী চিসিনাওয়ের রাজপথে নামেন রুশপন্থি হিসেবে পরিচিত শোর পার্টির হাজারো সমর্থক। প্রেসিডেন্ট মাইয়া সান্দুর পদত্যাগের দাবিতে স্লোগান দেন তারা। এ সময় পুলিশ বাধা দিতে এলে শুরু হয় সংঘর্ষ। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় চারপাশ। চলমান অর্থনৈতিক মন্দা ও রুশ-ইউক্রেন যুদ্ধে জড়ানোর জন্য পশ্চিমাপন্থি সরকারকে দায়ী করছে আন্দোলনকারীরা। তবে সরকারের দাবি, রাশিয়ার উসকানিতেই চলমান অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমনকি বিক্ষোভ অব্যাহত রাখতে বিদেশি অর্থ সহায়তা দেওয়া হচ্ছে বলেও দাবি মলদোভা সরকারের। গত এক সপ্তাহ ধরে বিক্ষোভে উত্তেজনাকর পরিস্থিতি চলছে দেশটিতে। সরকার পতনের দাবিতে রাস্তায় নেমেছেন হাজারো মানুষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত