শিক্ষার্থী-এলাকাবাসী সংঘর্ষে আহত ২০

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ০২:২৩ এএম

ঢাকার সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে লেগুনার চালক-সহকারী ও এলাকাবাসীর সংঘর্ষে হয়েছে। এতে শিক্ষার্থী ও পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত তিন শিক্ষার্থীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার রাত ১০টার দিকে আশুলিয়া ইউনিয়নের গৌরীপুর, চারাবাগ ও কুমকুমারি এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে দোকানপাট ও বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে শিক্ষার্থীদের ওপর হামলাকারী লেগুনা চালক ও তাদের সহায়তাকারীদের বিচার দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে নিজেদের ক্যাম্পাসে মানববন্ধন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় বাসিন্দা শফিক মৃধা বলেন, ‘রাত ১০টার দিকে হাজার হাজার শিক্ষার্থী চারাবাগ মোড়ে এসে একপাশ থেকে এলোপাতাড়িভাবে সবাইকে মারধর করতে থাকে।

আশুলিয়া থানার এসআই হাচিব সিকদার জানান, নতুন করে সহিংসতা এড়াতে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে প্রবেশের কুমকুমারি ও চারাবাগ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত