শিবচরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ২০

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ০১:০৬ পিএম

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।

রোববার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কুতুবপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এসময় দুমড়েমুচড়ে যায় বাসটি। বেলা দেড়টা পর্যন্ত ২০ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো কারো পরিচয় নিশ্চিত করা যায়নি।

হাইওয়ে পুলিশের ডিআইজি সালমা বেগম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, এক্সপ্রেস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা এখনো নিহতদের কারো নাম ঠিকানা শনাক্ত করতে পারিনি। শনাক্ত করা গেলে তাদের পরিবার হাতে লাশ হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত