নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র্যাবের ওপর হামলার অভিযোগে করা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। তাদের মধ্যে ওই দিন গুলিতে নিহত আবুল কাশেমের পরিবারের পাঁচজন রয়েছে। গতকাল রবিবার র্যাব-১১-এর আদমজী ক্যাম্পের ওয়ারেন্ট আফিসার মো. নাসিরউদ্দিন বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখসহ শতাধিক আসামি করে সোনারগাঁ থানায় মামলা করেন। মামলায় র্যাব তাদের ওপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগ আনা হয়েছে।
গত শুক্রবার মধ্যরাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের বারগাঁও এলাকায় হত্যা মামলার আসামি ধরতে গিয়ে র্যাবের হামলা ওপর হয়। এ সময় গুলিতে আবুল কাশেম নিহত হন।
