দুই মামলায় জামিন পেলেন মাহির স্বামী

আপডেট : ২১ মার্চ ২০২৩, ১২:৪২ এএম

চিত্রনায়িকা মাহিয়া মাহির পর এবার দুই মামলায় জামিন পেয়েছেন তার স্বামী রকিব সরকার। গতকাল সোমবার দুপুরে রকিব সরকারের আইনজীবীরা গাজীপুর মেট্রোপলিটন আদালত-৪-এ জামিন আবেদন করলে দীর্ঘ শুনানির পর আদালতের বিচারক মো. নিয়াজ মাখদুম তা মঞ্জুর করেন।

গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মো. আহসানুল হক বলেন, বেলা আড়াইটার দিকে রকিব সরকারের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নিয়াজ মাখদুম দুটি মামলায়ই তার জামিন মঞ্জুর করেন।

পুলিশ জানায়, বাসন থানার এসআই মো. রুকন মিয়া বাদী হয়ে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা ছাড়াও কোটি টাকা মূল্যের জমি জোর করে দখলের অভিযোগে গত শুক্রবার মাহিয়া মাহি সরকার ও তার স্বামী রকিব সরকারকে হুকুমের আসামি করে গাজীপুরের বাসন থানায় মামলা করেন ইসমাইল হোসেন নামে স্থানীয় এক ব্যবসায়ী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত