ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৭ এপ্রিল থেকে। আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১৭ এপ্রিল থেকে। এবার কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না, শুধু অনলাইনেই মিলবে টিকিট।
এ ছাড়া আগামী ১ এপ্রিল থেকে কাউন্টারে ট্রেনের আর কোনো টিকিট বিক্রি হবে না। এমন সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালায়। গতকাল মঙ্গলবার রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন রেলভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান।
রেলমন্ত্রী বলেন, ‘এবার ঈদ উপলক্ষে ১০টি স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৭ এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।’
তিনি আরও বলেন, ‘এবার কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না। শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত হয়েছে। ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল থেকে।’
