অ্যাটর্নি জেনারেল বললেন

সুশাসন প্রতিষ্ঠায় ন্যায়বিচার জরুরি

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ০২:২৯ এএম

অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন বলেছেন, সুশাসন প্রতিষ্ঠায় ন্যায়বিচার অত্যন্ত জরুরি। আর ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে ন্যায়নিষ্ঠ ও আদর্শবান আইনজীবীর কোনো বিকল্প নেই। ইউআইটিএসের আইন বিভাগ যুগোপযোগী শিক্ষাদানের মাধ্যমে একদল আদর্শবান, দক্ষ ও বিজ্ঞ আইনজীবী তৈরি করছে বলে আমি বিশ্বাস করি। যারা সুষ্ঠু ও ন্যায়বিচারপ্রাপ্তিতে অসহায় মানুষের পাশে দাঁড়াবে এবং শান্তিপূর্ণ দেশ গড়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

রাজধানীর ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর আইন বিভাগের উদ্যোগে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত বসন্তকালীন সেমিস্টার ২০২৩-এর নবীন শিক্ষার্থীদের বরণ, শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় ও বিভাগীয় সাবেক কৃতী শিক্ষার্থীদের বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে নতুন তালিকাভুক্ত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য এবং পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আলী হোসেন, সম্মানীয় অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান মো. রবিউল আলম বুদু। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত