উখিয়ায় ১ লাখ পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ০২:২৪ পিএম

কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-১৫। আটককৃত হলেন উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প -১ ওয়েস্ট এর বাসিন্দা নুর সালামের ছেলে আলী জোহার (৩৪)। আটককৃত ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) মো. শামসুল আলম খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত