ক্রয় সামর্থ্যহীনদের জন্য রমজানে ফ্রি হাট

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১০:৩৪ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে হতদরিদ্র ক্রয় সামর্থ্যহীনদের জন্য ফ্রি হাটের আয়োজন করেছে ‘মুক্তির বন্ধন ফাউন্ডেশন।’ এই হাট থেকে বিনামূল্যে নি¤œ আয়ের মানুষকে টোকেনের মাধ্যমে মাছ, চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন ও সবজিসহ ইফতার সামগ্রী দেওয়া হচ্ছে। রমজান মাসের প্রতি বৃহস্পতিবার এই হাট বসবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। আয়োজকরা বলছেন, রমজান মাস ছাড়াও ঈদ, পূজাসহ বিভিন্ন দুর্যোগে হতদরিদ্র ও নি¤œআয়ের মানুষের জন্য এমন আয়োজন করা হয়।

প্রথম দিনে ৬শ জনকে প্রয়োজনীয় পণ্যসামগ্রী দেওয়া হবে বলে জানান ফাউন্ডেশনের কর্মকর্তারা। একদল উদ্যমী তরুণের উদ্যোগে বিনামূল্যে বাজার সামগ্রী পেয়ে দারুণ খুশি উপকারভোগীরা।

গত বৃহস্পতিবার সকালে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের উত্তর বনগাঁওয়ে ইরা ফিলিং স্টেশন চত্বরে এই হাটের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. মেহেদী হাসান।

ফ্রি হাটের স্টলগুলোতে স্তরে স্তরে সাজানো রয়েছে আলু, বেগুন, টমেটো, ডাঁটা, মিষ্টি কুমড়াসহ টাটকা শাক-সবজি। এ ছাড়া তেল, লবণ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, খেজুর, মুড়ি এমনকি মাছও রয়েছে। মুক্তির বন্ধন ফাউন্ডেশনের সমন্বয়কারী আজহারুল ইসলাম পলাশ জানান, আমরা দু’বছর ধরে এই হাটের আয়োজন করেছি। এবার এসব পণ্যসামগ্রী ক্রয়ে সামর্থ্যহীন ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে। এছাড়া লোকলজ্জার ভয়ে যারা হাটে আসতে পারে না এমন মধ্যবিত্ত পরিবারের মধ্যে আমাদের স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেবে এসব সামগ্রী।

সংগঠনের স্বেচ্ছাসেবী আশামনি সরকার ভাবনা বলেন, ২০১৮ সালে গড়া এই ফাউন্ডেশনের কার্যক্রম নিজেদের প্রচেষ্টা এবং কিছু শুভাকাক্সক্ষীর ব্যক্তিগত অনুদানে চলছে। ২০২০ সাল থেকে ঈশ্বরগঞ্জে ফ্রি হাট চালু করা হয়েছে। তবে সমাজের বিত্তবানরা আমাদের পাশে থাকলে আরও বড় পরিসরে সমাজের এই অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আরও এগিয়ে যাওয়া সম্ভব হতো।

ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক শাহনাজ পারভীন নাবিলা জানান, দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির সময়ে নি¤œআয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্যই এই আয়োজন। রমজান মাসজুড়ে মোট চারটি ফ্রি হাট বসবে। এর মধ্যে তিনটি সবজি ও একটি ঈদের হাট। মোট দুই হাজার মানুষ এই হাট থেকে সেবা পাবে। ঈদের হাটে নতুন জামাকাপড়, সেমাই, চিনি, ও শিশুদের জন্য খেলনা বিনামূল্যে বিতরণ করা হবে।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন বলেন, পবিত্র রমজান মাসে এমন আয়োজন অবশ্যই প্রশংসার দাবিদার। বেসরকারিভাবে মুক্তির বন্ধন ফাউন্ডেশন ফ্রি হাটের মাধ্যমে সমাজের যারা স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজের বিত্তবানদের এ ধরনের কর্মকা-ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত