শামসুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তি দাবি

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ০২:৩৭ এএম

ঢাকার সাভারে কর্মরত প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। তারা পৃথকভাবে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন। এ ছাড়া শামসুজ্জামানকে বাসা থেকে তুলে নেওয়ার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার ভোররাতে তার বাসা থেকে সিআইডির পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়। পরে তাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এ ঘটনার প্রতিবাদে গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। ছাত্র ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। এর আগে বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একই দাবিতে মানববন্ধন করেন শিক্ষার্থীদের আরেকটি অংশ। এ ছাড়া

এদিকে গতকাল গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘কী অপরাধটা করেছে সেই সাংবাদিক? সত্য যে ঘটনা, সেই ঘটনা সে তুলে ধরেছে। একজন মানুষের উক্তি সে তুলে ধরেছে। কী এমন অপরাধ হয়েছে?’

এদিকে গতকাল দুপুরে সচিবালয়ে আয়োজিত সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওই প্রতিবেদন পলিটিক্যালি মোটিভেটেড বলে উল্লেখ করেছেন। গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণতন্ত্র মঞ্চ বলেছে,  এভাবে গভীর রাতে তল্লাশি চালিয়ে একজন সংবাদকর্মীকে আটক বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর চরম আঘাত।’ এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গতকাল আসকের নির্বাহী পরিচালক নূর খান লিটন এক বিবৃতিতে বলেন, একজন সাংবাদিকের সঙ্গে এ ধরনের আচরণ অত্যন্ত ন্যক্কারজনক, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত