পাবনার ঈশ্বরদীতে ভাষাসংগ্রামীর নামে শতবর্ষী উন্মুক্ত মঞ্চ ভেঙে সেখানে রেলের আধুনিক সুবিধাসম্পন্ন পাবলিক টয়লেট নির্মাণকাজ নিয়ে প্রতিবাদের মুখে মঞ্চ নির্মাণের জন্য আলাদা জায়গা দিতে রাজি হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
গতকাল সোমবার স্থানীয় এমপি নুরুজ্জামান বিশ্বাস, পৌর মেয়র ইছাহক আলী মালিথা ও রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যৌথ আলোচনায় আগামী রবিবারের (৯ এপ্রিল) মধ্যে এ মঞ্চের স্থান নির্ধারণ ও নির্মাণকাজ শুরুর সিদ্ধান্ত হয়।
