ইয়াবা উদ্ধার মামলায় একজনের পাঁচ বছর সশ্রম কারাদন্ড

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১২:৪৫ এএম

চট্টগ্রামে মাদক (ইয়াবা) উদ্ধারের মামলায় দেলোয়ার হোসেন গাজী নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল রবিবার দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞা এ রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, আসামি দেলোয়ার বছরখানেক আগে জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

সূত্রটি জানায়, ২০১৮ সালের ৩১ আগস্ট চট্টগ্রাম নগরের পুরনো রেলস্টেশন এলাকা থেকে এক হাজার ইয়াবাসহ দেলোয়ার হোসেন গাজীকে গ্রেপ্তার করেন চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করে সংস্থাটি। তদন্ত শেষে আসামির বিরুদ্ধে ২০১৮ সালের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর আসামি দেলোয়ার হোসেন গাজীর বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত