বেপরোয়া টমটম কেড়ে নিল শিশুর প্রাণ

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ০৭:৫৯ এএম

মৌলভীবাজারের কুলাউড়ায় বেপরোয়া টমটম গাড়ির ধাক্কায় সোহান আহমদ (০৭) নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার ০(৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মনসুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহান ওই এলাকার আব্দুল জলিলের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যা ৬টার দিকে কুলাউড়া শহর থেকে একটি যাত্রীবাহী টমটম কাদিপুরের উদ্দেশে যাচ্ছিল। টমটমটি মনসুর এলাকায় পৌঁছামাত্র সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিশু সোহানকে ধাক্কা দেয়।
পরে টমটমচালকসহ স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, ঘাতক টমটম ও চালক থানা হেফাজতে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত