রিকশাচালকের ঝুলন্ত লাশ

পরিবারের দাবি সুদের টাকার চাপে আত্মহত্যা

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১২:৪৫ এএম

নেত্রকোনার কেন্দুয়ায় হেলিম মিয়া (৫০) নামে এক অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ পেয়েছে তার পরিবার। গত রবিবার রাতে উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। হেলিম মিয়া ওই গ্রামের মৃৃৃৃৃত আবদুল কুদ্দুসের ছেলে। পরিবারের দাবি, সুদের টাকার চাপ সইতে না পেরে হেলিম আত্মহননের পথ বেছে নেন।

মৃত হেলিম মিয়ার স্ত্রী কল্পনা আক্তার দাবি করে বলেন, এলাকার কয়েকজনের কাছ থেকে আমার স্বামী বেশ কয়েক লাখ টাকা ঋণ এনেছিলেন। এসব ঋণের সুদের টাকা পরিশোধের জন্য কিছুদিন ধরে পাওনাদাররা বাড়িতে এসে চাপ দিচ্ছিলেন। আর চাপ সইতে না পেরেই মূলত গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

তিনি আরও বলেন, গত রবিবার তারাবির নামাজ পড়ার কথা বলে তিনি (হেলিম মিয়া) না খেয়েই ঘর থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর স্থানীয় এক শিশু আমার স্বামীকে বাড়ির সামনে থাকা একটি জলপাইগাছে ফাঁস দিয়ে ঝুলতে দেখে চিৎকার শুরু করে। পরে আমরা তাকে গাছ থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।    

কেন্দুয়া থানার ওসি আলী হোসেন বলেন, রাতেই মরদেহ উদ্ধার করা হয় এবং সোমবার (গতকাল) ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত