বিআরটিসিকে আরও গতিশীল করতে প্রশিক্ষণে গুরুত্ব

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ০১:৪৩ এএম

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মো. তাজুল ইসলামের (অতিরিক্ত সচিব) আন্তরিক প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমে বিআরটিসি অগ্রসর হচ্ছে। বিআরটিসিকে আরও গতিশীল করার লক্ষ্যে প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। বিআরটিসি পরিচালনা পর্ষদ সভায় প্রতি ব্যাচে প্রশিক্ষণার্থীদের মধ্যে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীকে ‘চেয়ারম্যান পদক’ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আলোকে  কারিগর-বি (জেনারেল ও ট্রেড) ও কারিগর-ডি (জেনারেল ও ট্রেড)’-এ সদ্য নিয়োগপ্রাপ্ত ৬৭ জন কারিগরকে বিআরটিসির কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুরে মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাদের দক্ষতা যাচাইয়ের জন্য মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। ভিন্ন ৪টি গ্রুপে (ইঞ্জিন ও ট্রান্সমিশন, অটো ইলেকট্রিক ও এসি সিস্টেম, মেশিনারিজ ও বডি) দুজন করে আট কারিগরকে মেধার ভিত্তিতে নির্বাচিত করা হয়। তাদের মধ্যে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী মো. শাজাহান সম্রাটকে (কারিগর-ডি সাধারণ) ‘চেয়ারম্যান পদকের’ জন্য নির্বাচিত করা হয়।

গতকাল মঙ্গলবার সকাল ৯টায় বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুরে কারিগর-বি (জেনারেল ও ট্রেড) ও কারিগর-ডি (জেনারেল ও ট্রেড) পদে সদ্য

যোগদানকৃতদের মাসব্যাপী প্রশিক্ষণ-পরবর্তী সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত