পরিচালক কাজলের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ০২:০৯ এএম

পরিচালক হারুনুর রশীদ কাজল ওরফে জ্যাম্বস কাজলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম জুলফিকার হায়াতের আদালতে গত রবিবার মামলাটি করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ১৩ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।

গতকাল মঙ্গলবার সংশ্লিষ্ট আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর শামীম আহাম্মেদ মামলার বিষয়টি সাংবাদিকদের জানান। গত ১ এপ্রিল পরিচালক হারুনুর রশীদ কাজল ‘প্রতারণা ও বিশ্বাসঘাতকতা’র অভিযোগ তুলেছিলেন রিয়াজ আহমেদের বিরুদ্ধে।

রিয়াজ তার অভিযোগে বলেন, ‘যিনি আমাকে নোংরা উপাধি দিয়েছেন আমি মনে করি এগুলোতে আমার সম্মানহানি হয়েছে। শুরুতে বলেছিলাম এসবের বিরুদ্ধে মামলা করব, আমি আমার কথা রেখেছি।’ এ অভিনেতা আরও জানান, নানান বানোয়াট তথ্য উপস্থাপন করে কেউ কেউ এগুলোকে ব্ল্যাকমেইলের টোপ হিসেবে ব্যবহার করতে পারেন। এসব ঘটনা যেন আগামীতে না ঘটে সেই কারণে তিনি নিজের অবস্থান থেকে তার সঙ্গে ঘটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত