নাটোরের বড়াইগ্রামে জামায়াত-বিএনপি সংঘর্ষে চার নেতাকর্মী আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বনপাড়া পৌরসভার মালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে বিএনপিকর্মী আবু বক্কর মুন্সী এবং জামায়াতকর্মী মোতালেব হোসেন, আবু বকর মিঠু এবং নাসির উদ্দিন গাজীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিএনপির কর্মী পরাজিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ফারুক হোসেনের সমর্থক কয়েক কিশোর জামায়াত সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর মনিরের বাড়ির সামনের রাস্তায় অবস্থান করছিল। এ সময় মনিরের সমর্থক নাসির উদ্দিন গাজী সেখানে গিয়ে তাদের অবস্থানের কারণ জানতে চান। এ নিয়ে তর্কের একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে দুই পক্ষের চারজন আহত হন।
