গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ০৫:৩৫ পিএম

মাধবপুরের আদাঐর ইউনিয়নের মৌজপুরের অধিবাসী সোহেল মিয়ার স্ত্রী লিজা আক্তারের (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত লিজা বহরা ইউনিয়নের দেওগাঁও গ্রামের ফারুক মিয়ার মেয়ে।

পারিবারিক সূত্র দাবি করছে, বুধবার (১৯ এপ্রিল) রাতে স্বামীর সাথে ঝগড়ার সূত্রে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। এক বছর আগে তারা দাম্পত্য জীবন শুরু করেছিলেন।

মাধবপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত