রেলসেতু থেকে পড়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ০৬:৫২ এএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেলসেতু থেকে পড়ে আব্দুর রশিদ (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি দক্ষিণ পুখুরিয়া রাশিদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।

সোমবার দুপুরে উপজেলার মশাখালী ইউনিয়নের শিলা রেলসেতুতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত আব্দুর রশিদ মোটরসাইকেল নিয়ে মশাখালী-গয়েশপুর সড়কের শিলা রেলসেতু পার হতে গিয়ে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মণি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত