নড়াইল, টাঙ্গাইলে অগ্নিকান্ড ১০ দোকান বসতঘর ছাই

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১১:২৯ পিএম

নড়াইলের কালিয়া উপজেলার শীতলবাটি স্লুইসগেট বাজারে আগুন লেগে ৯টি দোকান পুড়ে গেছে। গতকাল বুধবার সকালে এ অগ্নিকান্ড ঘটে। অপরদিকে গত মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভায় সিলিন্ডারের আগুনে পুড়ে গেছে এক গৃহবধূর বসতঘর।

জানা গেছে, বুধবার সকাল সোয়া ১০টার দিকে নড়াইলের কালিয়ার শীতলবাটি সøুইসগেট বাজারের রায়হান ফকিরের ডিজেলের দোকান থেকে প্রথমে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। কিছুক্ষণের মধ্যে আগুন র্পাশ^বর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।

এদিকে টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার খাসপাড়া এলাকায় গত মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুনে পুড়ে গেছে গৃহবধূ মাহফুজার বসতবাড়ি।

ধনবাড়ী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পৌঁছে ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত