রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩৯

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১২:৩৯ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২৬ এপ্রিল) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১০৬৪ পিস ইয়াবা, ২১ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৪২.৫ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা রুজু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত