এগিয়ে গিয়েও স্পার্সকে হারাতে পারেনি ম্যানইউ

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ০১:০৫ এএম

প্রথমার্ধে দুবার জালে বল পাঠিয়ে জয়ের আশা জাগাল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে সেই ধাক্কা সামলে, বিরতির পর আক্রমণাত্মক ফুটবল খেলে টটেনহাম হটস্পার। তাতে প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার টটেনহাম ও ম্যানইউ ম্যাচ ২-২ গোলে ড্র হয়।

ঘরের মাঠে সপ্তম মিনিটে জেডন সানচোর গোলে এগিয়ে যায় ম্যানইউ। ২৮ মিনিটে গোল পেয়েই যাচ্ছিল টটেনহাম। ইভান পেরিসিচের হেড শেষ মুহূর্তে এক হাত দিয়ে আটকান ম্যানউই গোলকিপার ডে হেয়া। ৪৪ মিনিটে পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ান রাশফোর্ড। দুই ম্যাচ পর পাওয়া গোলে লিগে তার গোলসংখ্যা দাঁড়াল ১৬। ৫৬ মিনিটে হ্যারি কেইনের শট ডে হেয়া ফিরিয়ে দেওয়ার পর পর্তুগিজ মিডফিল্ডার পেদ্রো পোরো ব্যবধান কমান। পরের মিনিটে টটেনহাম গোলকিপার ফস্টারকে একা পেয়েও অবিশ্বাস্যভাবে ক্রসবারে মারেন ব্রুনো ফার্নান্দেস। ৭৯ মিনিটে ডান দিক থেকে কেইনের পাস বক্সে ফাঁকায় আয়ত্তে নিয়ে গোল করেন সন হিউং মিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত