গাজীপুর সিটি

জাহাঙ্গীরের বিরুদ্ধে দুদকে সম্পদ গোপনের অভিযোগ

আপডেট : ০৩ মে ২০২৩, ০৬:০৩ এএম

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র বাতিল হওয়া সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে তার আয়কর রিটার্নে সম্পদ ও তথ্য গোপনের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ জমা পড়েছে। দুদকের সমন্বিত গাজীপুর জেলা কার্যালয়ে গতকাল মঙ্গলবার অভিযোগটি জমা দেন গাজীপুর সিটি নির্বাচনে গণফ্রন্ট মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

অভিযোগে বলা হয়, জাহাঙ্গীর আলমের সম্পদ গোপন করার বিষয়টি তার নির্বাচনী হলফনামায় ওঠে এসেছে। তার ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবছরের আয়কর বিবরণীতেও সম্পদের তথ্য গোপন এবং আয়-ব্যয়ের হিসাবে গরমিল লক্ষ করা গেছে।

অভিযোগে আরও বলা হয়েছে, জাহাঙ্গীর আলম আয়কর রিটার্নে দুটি প্রতিষ্ঠানের বিনিয়োগকারী শেয়ারহোল্ডার হিসেবে লাভ-ক্ষতির হিসাব এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বেতন-ভাতা গ্রহণের বিষয়গুলো গোপন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত