প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রেসিডেন্টের সাক্ষাৎ

আপডেট : ০৪ মে ২০২৩, ০৫:৫৭ এএম

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এরিক এম. ওয়াকার। ২ মে অনুষ্ঠিত বৈঠকটি ছিল ‘ইউএস-বাংলাদেশ ইকোনমিক পার্টনারশিপ : শেয়ার্ড ভিশন ফর স্মার্ট গ্রোথ’-এর অংশ, যার আয়োজনে ছিল ইউএস চেম্বার অব কমার্স এবং ইউএস বাংলাদেশ

বিজনেস কাউন্সিল। বাংলাদেশের সঙ্গে শেভরনের অংশীদারিত্বে তিন দশকজুড়ে দেশের শিল্পোন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়নে প্রতিষ্ঠানটির নানান কার্যক্রম ও প্রচেষ্টাগুলো এরিক এম. ওয়াকার বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

এ প্রসঙ্গে এরিক ওয়াকার বলেন, ‘বাংলাদেশে নেতৃস্থানীয় আমেরিকান বিনিয়োগকারী হিসেবে, আমরা দেশের জ¦ালানি ভবিষ্যৎ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে আলোচনা করার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি। ১৯৯৫ সাল থেকে শেভরন সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং সর্বদা পরিচ্ছন্ন জ¦ালানি সরবরাহ নিশ্চিত করে আসছে।’ বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত