অমর্ত্য সেনের বাড়ির সামনে অবস্থানের নির্দেশ মমতার

আপডেট : ০৪ মে ২০২৩, ০৫:৫৯ এএম

বিশ্বভারতী যেন অমর্ত্য সেনের শান্তিনিকেতনের পৈতৃক বাসভবন প্রতীচীতে কোনো ধরনের উচ্ছেদ অভিযান চালাতে না পারে সে জন্য স্থানীয় এক মন্ত্রী ও বিধায়কদের নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় ওই নির্দেশ দেন। বিশেষ করে স্থানীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে আগামী ৬ ও ৭ মে প্রতীচীর সামনে শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট করতে বলেন।

এছাড়া অর্মত্য সেনের উচ্ছেদের হুঁশিয়ারির প্রতিবাদে বিক্ষোভে নামতে চলেছেন কবির সুমন থেকে শুরু করে পরিচালক গৌতম ঘোষ, যোগেন চৌধুরী, শুভাপ্রসন্নের মতো বিদ্বজ্জনেরা। পশ্চিমবঙ্গের একাধিক সংবাদমাধ্যমের খবর, প্রতীচীর সামনে ৬ মে দিনভর অবস্থান বিক্ষোভের কর্মসূচি করবেন তারাও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত