মাধ্যমিকে পেছাল অর্ধ বার্ষিক পরীক্ষা

আপডেট : ১০ মে ২০২৩, ১০:১০ পিএম

সারা দেশে ২০২৩ সালে ষষ্ঠ থেকে দশম শ্রেণির অর্ধ বার্ষিক পরীক্ষার তারিখ পরিবর্তন করে ৭ থেকে ২২ জুন নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এর আগে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১ থেকে ১৮ জুন।

আজ বুধবার মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ/প্রধান শিক্ষকদের দেওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরীর সই করা চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, আগামী ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত ষষ্ঠ ও সপ্তম শ্রেণির অর্ধবার্ষিক মূল্যায়নের জন্য প্রস্তুতিমূলক শ্রেণি কার্যক্রম এবং অষ্টম থেকে দশম শ্রেণির স্বাভাবিক শ্রেণি কার্যক্রম চলবে। এ ছাড়া, ৭ থেকে ২২ জুনের মধ্যে ষষ্ঠ থেকে দশম শ্রেণির অর্ধ বার্ষিক মূল্যায়ন বা প্রাক নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত