বরিশালে জিএম কাদের

সংসদ নির্বাচনের আগে সব নির্বাচনে অংশ নেবে জাপা

আপডেট : ১২ মে ২০২৩, ০৪:২৫ এএম

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে যতগুলো নির্বাচন হবে সবগুলোতে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, ‘প্রথমত আমাদের নিজস্ব সাংগঠনিক ও নেতৃত্ব কী অবস্থায় আছে তার সঠিক মূল্যায়ন করা। আর দ্বিতীয়ত হচ্ছে সরকার কী করতে চাচ্ছে তা আমরা যেমন জানতে পারব, তেমনি দেশবাসীও জানতে পারবে।’

গতকাল বৃহস্পতিবার জাতীয় পার্টি আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের এসব কথা বলেন। বাবুগঞ্জ উপজেলার বরিশাল বিমানবন্দরের সামনে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা জাতীয় পার্টি এই সভার আয়োজন করে।

জিএম কাদের বলেন, ‘সব চেয়ে বড় কথা, আমাদের দুর্ভাগ্য হলো সামনের নির্বাচন নিয়ে দুটি দল (আওয়ামী লীগ ও বিএনপি) যেভাবে অবস্থান নিয়েছে, কেউ পিছু হটতে রাজি না। এবং সেখানে তাদের সংঘাতে বিপর্যস্ত হবে জনগণ। এই রাজনৈতিক সংকট আমাদের অর্থনৈতিক সংকটকে আরও ঘনীভূত করবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত