চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানো ও বিদ্যুৎ-গ্যাস-জ¦ালানির বর্ধিতমূল্য প্রত্যাহার করার দাবিতে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল সোমবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে মাগুরা প্রেস ক্লাবের সামনে এ সমাবেশে বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার সমন্বয়ক কাজী নজরুল ইসলাম ফিরোজ সভাপতিত্ব করেন।
অন্যদিকে গাইবান্ধায় শ্রমজীবী-নিম্ন আয়ের মানুষের জন্য সারা বছর কাজ ও রেশনের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল মিছিল বের হয়ে শহরের প্রদান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পদক্ষেপ মিলনায়তনে একটি সমাবেশ করে তারা। এতে সভাপতিত্ব করেন বাসদ নেতা রফিকুল ইসলাম।
