তথ্য বেহাতের দায়ে ইউরোপে ফেসবুকের বিপুল জরিমানা

আপডেট : ২২ মে ২০২৩, ১১:৫০ পিএম

ইউরোপীয় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বেহাতের অভিযোগে বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটাকে ১৩০ কোটি ডলার বা ১৩ হাজার ৯১২ কোটি ৪০ লাখ টাকা জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেটা সুরক্ষাবিষয়ক নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান ডেটা প্রটেকশন বোর্ড। ইইউর ডেটা সুরক্ষা সম্পর্কিত প্রচলিত আইন জেনারেল ডেটা প্রটেকশন রেগুলেশনের (জিডিপিআর) আওতায় গতকাল সোমবার এ জরিমানা আদেশ জারি করে বোর্ড। সেই সঙ্গে আগামী ছয় মাস ফেসবুকের ইউরোপীয় সেবা গ্রহীতাদের ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াজাত করা ঠেকাতে ছয় মাসের নিষেধাজ্ঞাও দিয়েছে বোর্ড। সোমবার বোর্ড থেকে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করে বলা হয়, তথ্য পাচারের অভিযোগে এ পর্যন্ত ইউরোপীয় ডেটা প্রটেকশন বোর্ড যত জরিমানা জারি করেছে, সেগুলোর মধ্যে আর্থিক হিসাবে এটা সর্বোচ্চ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত