আপনি কি থাইরয়েড

আপডেট : ২৫ মে ২০২৩, ০১:১৫ এএম

নিয়ে সচেতন আমাদের গলার সামনের দিকে প্রজাপতি আকৃতির গ্রন্থিটির নাম থাইরয়েড। এই গ্রন্থি থেকে নিঃসৃত হয় থাইরয়েড হরমোন। মানুষের বৃদ্ধি, বিকাশ, শারীরবৃত্তিক আর বিপাকীয় নানা ক্রিয়া-প্রক্রিয়ায় এই হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গ্রন্থি হতে নিঃসৃত হরমোনের ঘাটতি বা আধিক্য হলে শরীরে দেখা দেয় নানা বিপত্তি। ২৫ মে বিশ্ব থাইরয়েড দিবস। থাইরয়েডজনিত সমস্যা ও এর প্রভাবের ব্যাপারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়।

বাংলাদেশের সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও ধারণা করা হয়, প্রায় ৩০ শতাংশ মানুষ থাইরয়েড জটিলতায় ভুগছেন। সাধারণত পুরুষের তুলনায় নারীদের মধ্যে থাইরয়েডজনিত সমস্যার হার বেশি দেখা দেয়। এর মধ্যে থাইরয়েড হরমোনের ঘাটতিজনিত ‘হাইপোথাইরয়েডিজম’ রোগীর সংখ্যাই বেশি। প্রতি আটজন নারীর মধ্যে একজন হাইপোথাইরয়েডিজমের সমস্যায় ভুগে থাকেন। বেশির ভাগ ক্ষেত্রে অটোইমিউনের কারণে এটি দেখা দেয়। এ ছাড়া থাইরয়েডের অস্ত্রোপচার, থাইরয়েড গ্রন্থির প্রদাহ, আয়োডিনের ঘাটতি, রেডিয়েশন ও কিছু ওষুধের পাশর্^প্রতিক্রিয়ায় হাইপোথাইরয়েডিজম হতে পারে। নবজাতকদের সাধারণত কনজেনিটাল হাইপোথাইরোডিজম দেখা দেয়। হাইপোথাইরোডিজম আক্রান্ত ব্যক্তির অতিরিক্ত ক্লান্তিবোধ, ওজন বেড়ে যাওয়া, শীত শীত ভাব, অবসাদ, চুল ও ত্বকের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, মহিলাদের ক্ষেত্রে অনিয়মিত মাসিক বা অতিরিক্ত মাসিক, গর্ভধারণে অক্ষমতা, অকাল গর্ভপাত প্রভৃতি সমস্যা দেখা দিতে পারে। নবজাতকদের ক্ষেত্রে দৈহিক ও মস্তিষ্কের গঠন ও বিকাশ ব্যাহত হয়, এমনকি বুদ্ধিপ্রতিবন্ধী হতে পারে।

হাইপারথাইরয়েডিজমের থাইরয়েড গ্রন্থি অতিরিক্ত সক্রিয়তার কারণে থাইরয়েড হরমোন বেশি নিঃসৃত হয়। এর ফলে বুক ধড়ফড় করা, অস্থিরতা, অতিরিক্ত ঘাম, বারবার ক্ষুধা লাগা, ওজন কমে যাওয়া, উচ্চ রক্তচাপ, অতিরিক্ত গরম লাগা, মহিলাদের মাসিক বন্ধ হয়ে যাওয়া অথবা কম হওয়া, বন্ধ্যত্ব প্রভৃতি সমস্যা দেখা দিতে পারে।

মানুষের মধ্যে সচেতনতার অভাবে থাইরয়েডের রোগী চিকিৎসকের কাছে কম আসে। আবার ক্ষেত্রবিশেষে যথাযথ চিকিৎসার জন্য হরমোন বিশেষজ্ঞের কাছে রেফার্ড করা হয় না। থাইরয়েডের সমস্যার ধরন অনুযায়ী বয়স ও লিঙ্গভেদে ভিন্ন ভিন্ন উপসর্গ ও জটিলতা দেখা যায়। অনেক সময় উল্লেখযোগ্য কোনো উপসর্গ না থাকায় আক্রান্ত ব্যক্তি বুঝতে পারেন না। ফলে অনেকের ক্ষেত্রে এটি শনাক্তের বাইরে থেকে যায়। এর দরুন পরে নানা ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে। অনেকের আবার গর্ভাবস্থায় থাইরয়েডের কিছু সমস্যা দেখা দেয়। ধরন বা প্রকৃতি অনুযায়ী ক্ষেত্র বিশেষে জরুরি চিকিৎসার প্রয়োজন হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে কোনো ওষুধের দরকার হয় না। তাই থাইরয়েডের বিপত্তিজনিত কারণে যেসব লক্ষণ বা উপসর্গ দেখা যায় তা সম্পর্কে অবগত হতে পারলে এই রোগের ব্যাপারে সচেতন হওয়া সম্ভব। থাইরয়েডের সমস্যা থাকলে নির্দিষ্ট সময় অন্তর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত